প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদে গত বৃহস্পতিবার চান মিয়া (৫০) নামের এক ব্যক্তি ডুবে মারা গেছেন। তাঁর বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী গ্রামে। নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, চান মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের সেংগুয়া গ্রাম থেকে বাঁশ কিনেন। পরে ওই বাঁশ নিয়ে ঝিনাই নদের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য সাঁতার দেন। কিন্তু মাঝনদীতে আসার পর তিনি ডুবে যান। পরে তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে চান মিয়ার লাশ না পাওয়ায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেন। রাত সাড়ে ১১টায় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে ঝিনাই নদ থেকে চান মিয়ার লাশ উদ্ধার করে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি|