পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে আয়শা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আয়শা উপজেলার গোপালপুর গ্রামের বজলুর রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আয়শা হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ওসমান গণি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।