প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে পানিতে ডুবে এনাবুন নাঈম (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ উপজেলা পরিষদ ভবনের পশ্চিম দিকে রাস্তার পাশের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে। এনাবুন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। এনাবুনের খালাতো বোন লিমা খাতুন বলেন, এনাবুন গত শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের মসজিদে ইফতারে অংশ নেয়। তারাবির নামাজ শেষে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। সকালে ওই ডোবায় তার ভাসমান লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। মৃতের মা-বাবার ধারণা, সাইকেলে করে ফেরার সময় এনাবুন সাইকেলসহ ডোবায় পড়ে যায়। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে।