প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো. শাহরিয়ার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শাহরিয়ার উপজেলার নদমুলা গ্রামের আইনজীবী হুমায়ুন কবিরের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার হুমায়ুন কবির পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে ভান্ডারিয়ার লক্ষ্মীপুরা গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরিবারের লোকজনের অগোচরে ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটি মারা যায়।