পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়ইমুড়ি গ্রামে গত মঙ্গলবার পুকুরে গোসল করতে গিয়ে আনিস হোসেন (৩৫) নামের এক প্রতিবন্ধী ডুবে মারা গেছেন। তিনি ওই গ্রামের কোবাদ হোসেনের ছেলে। কোবাদ হোসেন জানান, আনিস জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। মঙ্গলবার সন্ধ্যার দিকে আনিস একাই পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় খোঁজ করে পুকুর থেকে তাঁকে তুলে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরই তিনি মারা যান। উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে। লাশ গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।