পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে তিমি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মিরেরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আহসান হাবিব সেন্টুর মেয়ে তিমি সকালে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে প্রতিবেশী লোকজন তার লাশ পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন তিমির লাশ পুকুর থেকে উদ্ধার করে।