পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পানিতে ডুবে মোহাম্মদ আলী (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাচকাহনীয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পাচকাহনীয়া মহল্লার ব্যবসায়ী গোলাম রসুল শেখের ছেলে। তার চাচা ইসলাম শেখ বলেন, গতকাল শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।