পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের বসে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুলছাত্র শাকিল সরদার (১৩)। গত শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর মরা পদ্মা নদীতে ঘটনাটি ঘটে। শাকিল ওই গ্রামের আইনদ্দিন সরদারের ছেলে। শুক্রবার বিকেলে শাকিল বাড়ি থেকে বরশি নিয়ে পাশের মরা পদ্মা নদীতে মাছ ধরতে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। স্থানীয় লোকজন নদীতে শাকিলকে ভাসতে দেখে পরিবারকে খবর দেন।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি