প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের দুরাকুটি গ্রামে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ শিশুরা হচ্ছে গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহিন উদ্দিন (৩) ও সিরাজুলের চাচাতো ভাই আবদুল মান্নানের ছেলে নাফিজ উদ্দিন (৪)। এলাকাবাসী জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে পাশের নর্দমায় পড়ে যায় দুই শিশু। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।