পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্র মুজাহিদ হোসেন (১৫) মারা গেছে। মুজাহিদ উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকইড় গ্রামের বাকের আলীর ছেলে। সে নিশ্চিন্তপুর উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁস বাড়িতে না আসায় মুজাহিদ খোঁজ করতে বের হয়। গ্রামের একটি দিঘিতে হাঁসগুলো দেখে মুজাহিদ পানিতে নেমে সেগুলোকে পাড়ে আনার চেষ্টার সময় সে ডুবে যায়।