পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে রনি ফকির নামের (৭) একটি শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের মসজিদসংলগ্ন একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায় রনি। রনি উপজেলার সদর ইউনিয়নের এমকেডাঙ্গী গ্রামের বাসিন্দা মুরগি ব্যবসায়ী আমির ফকিরের ছেলে। সে এমকেডাঙ্গী আনন্দ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শিশুটির বাবা জানান, রনি গর্তের পানিতে পড়ে গেলে অন্যরা এসে বাড়িতে খবর দেয়। পরে গর্তের মধ্য থেকে রনিকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিস|