পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পুকুরের পানিতে ডুবে গতকাল শনিবার প্রীতি আকতার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চালারভিটা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির তিন শিক্ষার্থী প্রীতি এবং তার চাচাতো দুই বোন বৃষ্টি আকতার (১১) ও জিনিয়া খাতুন (১১) গতকাল বিকেলে বাড়ির সামনের পুকুরের পানিতে গোসল করতে নামে। এ সময় প্রীতি পানিতে ডুবে যায়। পরে চাচাতো বোনেরা তাকে রক্ষা করতে গেলে তারাও ডুবে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ মঞ্জুর বলেন, বৃষ্টিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।