পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে রোকেয়া (৭) ও ঊর্মি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চরশারিস্তাবাদ গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত রোকেয়া একই এলাকার জাকির শেখের মেয়ে এবং ঊর্মি তোতা শেখের মেয়ে। পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন মোল্লা বলেন, সোমবার সকালে খেলতে গিয়ে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাঁদের অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তল্লাশি চালান। সেখান থেকে রোকেয়া ও ঊর্মিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।