প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামে পানিতে ডুবে বাছিরন নেছা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বাছিরন নেছা গৌরীনগর গ্রামের মৃত ভাদু শেখের স্ত্রী। পুলিশ ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাছিরন নেছা বেশ কয়েক বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত শুক্রবার রাতের কোনো এক সময় তিনি বাড়ির বাইরে বের হন। সকালে বাড়ির পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।