পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় গত শনিবার রাতে পুকুরের পানিতে ডুবে ঋতু আক্তার (৭) ও গোলাম হাবিব (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামে ওই ঘটনা ঘটে। তারা দুজন চাচাতো ভাইবোন ছিল। ঋতু কাঠমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ির সামনে একটি মাঠে তারা দুজন খেলছিল। সন্ধ্যায়ও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। রাত আটটার দিকে বাড়ির সামনে পুকুরে লাশ দুটি ভেসে ওঠে।