পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে আর্জ হালদার নামের তিন বছরের এক শিশু মারা গেছে। আর্জ বরগুনার পাথরঘাটা উপজেলার পরীঘাটা গ্রামের গণপতি হালদারের ছেলে। আর্জর মা মনিকা রাণী পৌরশহরের দক্ষিণ মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সকালে আর্জ মায়ের সঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুরে মনিকা রাণী শ্রেণিকক্ষে ছিলেন। এ সময় আর্জ বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বিদ্যালয়ের পাশের পুকুরে ডুবে যায়।