পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মো. মাসুদ রানা (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার দাশপাড়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের ছেলে। মাসুদ বাবা-মার সঙ্গে ঢাকায় থাকত এবং ঢাকার মহাখালী সিভিল অ্যাভিয়েশন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। কয়েক দিন আগে পরিবারের সঙ্গে সে দাদাবাড়িতে বেড়াতে আসে এবং গতকাল সকালে একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে ফুপা মো. আবদুল বারেক মোল্লার বাড়িতে বেড়াতে যায়। সবার অজান্তে দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।