প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আক্কেলপুর উপজেলার মারমা গ্রামে গতকাল রোববার সিফাত (৪) নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের সুজাউর রহমানের ছেলে। সিফাতের ভাই দেলোয়ার হোসেন জানান, গতকাল দুপুরের দিকে পুকুরের ধারে খেলতে গিয়ে সিফাত পানিতে পড়ে যায়। বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।