পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে পানিতে ডুবে এক তরুণ মারা গেছেন। নিহত তরুণের নাম আবদুর রহমান সিকদার (২২) তিনি ওই গ্রামের আবদুর রাজ্জাক সিকদারের ছেলে। আবদুর রাজ্জাক সিকদার বলেন, আবদুর রহমান মৃগীরোগী ছিলেন। সবার অজান্তে পুকুরে গিয়ে তলিয়ে যান। গতকাল রোববার সকালে বাড়ির পেছনের পুকুর থেকে তাঁকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রহমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|