প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম অয়ন হালদার (২)। সে ওই গ্রামের লিটন হালদারের ছেলে। পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে সে বেলা ১১টার দিকে বাড়ির কাছের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।