প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাইবোন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো যুগিপুকুরিয়া গ্রামের সাইফুল সরদারের মেয়ে শুভা খাতুন (৫) ও শরিফুল সরদারের ছেলে নাইমুল ইসলাম শুভ (৪)। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পুকুরের ধারে খেলা করার সময় আকস্মিকভাবে তারা পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনেরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।