পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় পানিতে ডুবে মাহমুদুল হাছান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদুল ওই গ্রামের মিস্টার হোসেনের ছেলে। মাহমুদুলের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে নিখোঁজ হয় মাহমুদুল। পরে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শহীদুল্লাহ তাঁকে মৃত ঘোষণা করেন।