পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া খালে ডুবে মজিবুল হক আকন (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মজিবুল হক আকনের বাড়ি উপজেলার ছোট মাছুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে মজিবুল হক আকন বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যায় তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে তাঁর মরদেহ ছোট মাছুয়া খালে ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দেন।
পিরোজপুর প্রতিনিধি