পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে হোসেন আলী (৫) নামের এক শিশু গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার নিখাই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টায় হোসেন আলী খেলতে খেলতে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন বিলের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।