পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় পানিতে ডুবে রনি মিয়া (৯) নামের একটি শিশু মারা গেছে। নিহত রনি এলাঙ্গী বাজারের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে এবং এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, ভ্যানচালক সাইফুল ইসলাম পরিবার নিয়ে এলাঙ্গী বাজারের গোলজার হোসেনের বাসায় ভাড়া থাকেন। গতকাল রোববার বিকেলে রনিসহ কয়েকটি শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর রনিকে পাওয়া যাচ্ছিল না। এক ঘণ্টা পর পুকুর থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়েছে।