পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে মো. হাসান (৫) ও সাদিয়া আক্তার (সাড়ে ৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খেলা করার সময় খালে ও পুকুরে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়। মো. হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ও সাদিয়া আক্তার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের মো. সোহাগ মিয়ার মেয়ে। ওই দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংশ্লিষ্ট দুই সদস্য মো. সলেমান ও মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।