পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার গোয়ালতা গ্রামে গত শনিবার পুকুরে ডুবে নূরে আলম শেখ নামের তিন বছরের এক শিশু মারা গেছে। নূরে আলম উপজেলার গোয়ালতা গ্রামের মো. মানিক শেখের ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে নূরে আলম খেলা করছিল। কিছুক্ষণ পর সে বাড়ির বাইরে যায়। পরে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।