পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শফি মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে হুরাসাগর নদে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার পায়না মহল্লায় শফি মোল্লার বাড়ি। একজন সঙ্গীসহ তিনি ভোরে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান। জাল ফেলার সময় ভারসাম্য হারিয়ে তিনি নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল নয়টার দিকে তাঁর লাশ নদ থেকে উদ্ধার করা হয়। শফি মোল্লার শ্যালক নূরনবী বলেন, ‘তাঁর (শফি মোল্লা) শরীর ভালো ছিল না। জাল ফেলার সময় ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান।’