প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল বুধবার খালের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের হামলাকোলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলামিন আলী (৭) ও একই গ্রামের টিপু মিয়ার মেয়ে সোনালী খাতুন (৬)। শিশু দুটির পরিবার সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে খেলতে গিয়ে তারা বাড়ির পাশের খালের পানিতে ডুবে যায়। এক পথচারী তাদের দেখতে পান। পরে পরিবারের লোকজন খাল থেকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।