প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। তাঁরা হলো দত্তপাড়া গ্রামের মোহাম্মদ রানার ছয় বছরের ছেলে রাহুল ও প্রতিবেশী আবদুস সাত্তারের পাঁচ বছরের মেয়ে চাঁদনি। সাত্তারের চাচাতো ভাই জয়নাল আবেদিন বলেন, ঘটনার ঘণ্টা খানেক আগে থেকে রাহুল ও চাঁদনিসহ আরও কয়েকটি শিশু পুকুরের পাড়ে খেলা করছিল। হঠাৎ রাহুল পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় চাঁদনি তাকে উদ্ধার করতে পুকুরে নামলে সে-ও ডুবে যায়। সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।