পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে পানিতে ডুবে বাহাউদ্দিন (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভুরাখালি গ্রামের আইন উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাহাউদ্দিন বিকেল পাঁচটার দিকে নৌকা নিয়ে কচুরিপানা কাটতে গ্রামের পাশের নলুয়ার হাওরে গিয়েছিলেন। সেখানে কচুরিপানা কাটার সময় হঠাৎ নৌকা থেকে হাওরে পড়ে ডুবে যান তিনি।