পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ফরহাদ হোসেন (১৪)। সে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. সাইফুল ইসলামের একমাত্র ছেলে এবং গাংনী মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ফরহাদসহ আরও দুজন বন্ধু মিলে গোসল করতে যায়। ফরহাদ পানিতে লাফ দিলে পানিতে তলিয়ে যায়। সে সাঁতার জানত না। সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে গাংনী শহরের মাদ্রাসা পাড়ায় ভাড়া বাসায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন।