প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছি উপজেলায় ঝাড়ঘড়িয়া গ্রামে সিয়াম হোসেন (২) নামের এক শিশু গতকাল বুধবার ডোবার পানিতে পড়ে মারা গেছে। তাঁর বাবার নাম মোফাজ্জল হোসেন। তিনি জয়পুরহাট জেলা সদরের বাসিন্দা। এলাকাবাসী বলেন, সিয়াম ঝাড়ঘড়িয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের নাতি। সে নানাবাড়িতেই থাকত। গতকাল সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় ডোবায় পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।