পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে বেবি বিবি (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ক্ষুদ্র বিষা এলাকায় বাড়ির পাশে ডোবায় পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত বেবি উপজেলার ক্ষুদ্র বিষা গ্রামের মৃত সুখ চাঁন আলীর স্ত্রী। নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরোদ্দোজা বলেন, বেবি হাত-মুখ ধোয়ার জন্য সকালে বাড়ির পাশে ডোবায় গেলে কোনো একসময় পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ দেখা না পেয়ে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে এলাকাবাসী ডোবার পানিতে তাঁর লাশ ভাসতে দেখতে পান।