পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে মো. মাহিন নামের দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে। মাহিন উপজেলার লক্ষণা গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে। হাসপাতাল ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে মাহিন বাড়ির উঠানে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।