পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া এলাকায় গতকাল বুধবার সকালে পানিতে ডুবে সাম মোহাম্মদ (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানান, সকালে সাম মোহাম্মদ নিজ জমিতে কলাইর বীজ বপন করতে যান। বাড়িতে ফেরার পথে সতের রশিয়া এলাকার খাল পার হতে গিয়ে তিনি ডুবে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ