পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে মিম সুলতানা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মিমের বাবা আল আমিন ফকির বলেন, দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল তাঁর দুই মেয়ে মিম ও মরিয়ম সুলতানা (৫)। সবার অজান্তে দুজনই পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরপাড়ে গিয়ে তিনি দেখতে পান, ছোট মেয়ে মরিয়ম পানিতে ভাসছে। এ সময় মরিয়মকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু মিমকে পাওয়া যাচ্ছিল না। পরে পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করা হয়।