পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ফারুক (২৫) নামের এক যুবক মারা গেছেন। গত রোববার সন্ধ্যা সাতটায় উপজেলার মতলব পৌরসভার বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফারুকের বাবার নাম মো. হাসেম। পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। রোববার সন্ধ্যায় বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে তিনি ডুবে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।