প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে লিলি আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। লিলি ধানীখোলা ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। সে ভাওয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। এলাকাবাসী জানান, গতকাল সকালে লিলি বাড়ির কাছেই একটি পুকুরের পাড়ে খেলার সময় পানিতে পড়ে মারা যায়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি