প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলায় পুকুরে ডুবে মেহেরুন আক্তার নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। গত শুক্রবার উপজেলার আলীপুর ইউনিয়নের কালিচরণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেহেরুন ওই গ্রামের সহিদ শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মেহেরুন ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে মেহেরুনকে ভাসতে দেখেন তাঁরা। মেহেরুনকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।