প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় পানিতে ডুবে মো. তাওহিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি একই এলাকার নাজমুল ইসলামের ছেলে। তাঁর মা সাথী আক্তার জামালপুর জেনারেল হাসপাতালের নার্স। পরিবার সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় সে বাড়ির এক কোনায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জামালপুর প্রতিনিধি