পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চার মাস বয়সী একটি শিশু পুকুরে ডুবে মারা গেছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজার এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বাবা বিল্লাল মিয়া ও মা জেনেভা আক্তার শিশুটিকে সঙ্গে নিয়ে রাতে ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে শিশুটি গড়িয়ে বেড়ার ফাঁক গলে বাইরে গিয়ে সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। সকালে ঘুম থেকে জেগে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।