পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে নিরেশ গোপ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, উপজেলার নোয়াগড় গ্রামের নিরেশ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কোদালিয়া নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পানিতে পড়ে ডুবে যান। গতকাল শুক্রবার সকালে লোকজন নিরেশের মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।