পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় গতকাল সোমবার দুপুরে মো. শাহেদ (১৪) নামের এক স্কুলছাত্র পুকুরে ডুবে মারা গেছে। শাহেদ মধ্যপ্রাচ্য প্রবাসী শাহ আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শাহেদ ঢাকায় তার পরিবারের সঙ্গে বসবাস করত। রাজধানীর একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। কয়েক দিন আগে সে পশ্চিম গুজরায় নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরে পুকুরে গোসল করতে নামলে সে সবার অজান্তে পুকুরে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভেসে ওঠে।