পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামে শহিদুল ইসলাম (৩) নামের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির বাবা জলিল পেয়াদা জানান, গতকাল বুধবার দুপুরে শহিদুল সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।