পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে গতকাল শনিবার পানিতে ডুবে মোহামঞ্চদ ছামির (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গ্রামের প্রবাসী আবুল বশরের ছেলে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে ছামির সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি