পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামে পুকুরের পানিতে ডুবে মিজান মাতুব্বর (৪) নামের এক শিশু মারা গেছে। শিশুটির বাবা ইস্রাফিল হোসেন মাতুব্বর জানান, গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মায়ের অগোচরে শিশুটি বেতমোর বাজারের পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।