পানিতে ডুবে শিশু ও বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নিয়ামতপুর গ্রামে গতকাল শুক্রবার পুকুরে ডুবে মো. তামিম (২) নামের এক শিশু মারা গেছে।
একই দিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের একটি খাল থেকে নূরজাহান বেগম (৭৫) নামের এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে তিনি ওই খালে পড়ে গিয়েছিলেন।