পানিতে ডুবে শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশ, ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গতকাল রাত আটটা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
শিশুটির নাম এহসানুল করিম। সে পৌর সদর রাঙ্গামাটিয়া গ্রামের মো. জাফরের ছেলে এবং স্থানীয় মক্তবে হেফজ বিভাগে পড়ত। ওই দিন সে খালার বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনার শিকার হয়। ডুবুরি দলের দলনেতা আবদুল মতিন গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েও ব্যর্থ হই। আমাদের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।’