পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে তানজিলা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মহেশ্বরচাঁন্দা গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, মহেশ্বরচাঁন্দা গ্রামের তোরাব আলীর মেয়ে তানজিলা বাড়ির পাশের একটি ডোবার কাছে খেলা করছিল। এ সময় অসাবধনতায় সে ডোবার পানিতে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল আহম্মদ জানান, শিশুটি এখানে আসার আগেই মারা গেছে।